নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ প্রিন্ট ৭৪ বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ জুলাই ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা, স্বাধীন পরিচালক মো. হাফিজউল্লাহ এবং মাহবুবা হোসেইন। আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানি সচিব এফ.জে.এম হাফিজা সুলতানা।
২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ২০২৫ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেডিট রেটিং ‘AAA’ অর্জন করায় চেয়ারম্যান সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
Posted ০৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com