নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ জুন ২০২১ প্রিন্ট ৬৯৯ বার পঠিত
কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটিই জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৯০ পয়সা। ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ৩৮ টাকায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০২:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com