|

Advertisement
×

কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৯৫ বার পঠিত

কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা

গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কেডিএস এক্সেসরিজ লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২.১৮ টাকা। এর আগের বছর (ইপিএস) ছিলো ২.০৯ টাকা।
আলোচিত বছরের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৩৭৯ টাকা। এর আগের বছর হয়েছিলো ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ২১৭ টাকা।
কোম্পানি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৯৯ টাকা। এর আগের বছর ছিলো ২৪.৯৪ টাকা।
আগামী ১৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।
এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর ।
উল্লেখ, এর আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কেডিএস এক্সেসরিজ ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ছিলো।

Facebook Comments Box

Posted ১২:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com