Ad
x
সময়মতো সুদহার কমায়নি ২৯ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান দরকার

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৭৪১ বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান দরকার

বাংলাদেশ ব্যাংক গত বছরের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্দিষ্ট করে দেয়। তবে প্রায় অর্ধেক ব্যাংক সেই নির্দেশনা মানেনি। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে দেখা গেছে, দেশি-বিদেশি ২৯টি বেসরকারি ব্যাংক সময়মতো সুদ কমায়নি। এমনকি গত বছরের জুনেও এসব ব্যাংকের সুদহার ৯ শতাংশের বেশি ছিল। ফলে দেশে কার্যরত ৫৯টি ব্যাংকের মধ্যে প্রায় অর্ধেক ব্যাংক সময়মতো সুদ কমায়নি।

সরকারের নির্দেশে ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদহার ৯ শতাংশ নির্দিষ্ট করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ওই বছরের ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সভায় সিদ্ধান্ত হয়, কাদের সুদহার কত, তা নিয়ে বিশেষ পরিদর্শন হবে। যাদের সুদহার ৯ শতাংশের বেশি, তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৫৯টি ব্যাংকের মধ্যে ২৯টি বেসরকারি ব্যাংক নির্দেশনা মেনে সময়মতো সুদ কমায়নি। যাদের সুদহার ৯ শতাংশের বেশি, তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগগুলো মাঠপর্যায়ে পরিদর্শন করে। এতে বেরিয়ে আসে গত বছরের ৩০ জুন পর্যন্ত ২৯টি বেসরকারি ব্যাংকের সুদহার ৯ শতাংশের বেশি ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগের মতে, যে সময়ে পরিদর্শন করা হয়, ওই সময়ে ব্যাংকগুলো সুদহার ৯ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। তবে অনেক ব্যাংক তা বাস্তবায়ন করেনি। আবার করলেও সব ধরনের ঋণপণ্যে সুদ কমায়নি।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কার্যকর হওয়ার ক্ষেত্রে এ ধরনের বিষয় খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ব্যাংকখাতকে শক্তিশালী করতে হলে এসব বিষয় ছাড় দেয়া উচিত নয়। বিশেষ করে ব্যাংক ব্যবস্থাপনা নজরদারি ও জবাবদিহির বিষয়টি খুবই জরুরি। যেভাবেই হোক এটি এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাই কেন্দ্রীয় ব্যাংককে শক্ত অবস্থা নিতে হবে। তাহলে এ ধরনের সমস্যার সমাধান হতে পারে।

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com