বিবিএনিউজ.নেট
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৪৬৪৬ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের আয়োজনে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে সিটি ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ০১:২০ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com