সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও মতিন

বিবিএ নিউজ.নেট

রবিবার, ০২ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩০৫ বার পঠিত

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও মতিন

শেয়ারবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন ডিএসই’র সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিওও) আব্দুল মতিন পাটোয়ারী।

শনিবার (১ জানুয়ারি) সিএমএসএ’র চেয়ারম্যান নজিবুর রহমান এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সিএমএসএফ’র বোর্ড অফ গভর্নরস (বিওজি) এর সিদ্ধান্ত এবং পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে আব্দুল মতিন পাটোয়ারীর এ নিয়োগ অনুমোদিত হয়েছে। ১ জানুয়ারি থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসাবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। পরে গত বছরের অক্টোবরে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেন ১ জানুয়ারি ২০২২।

Facebook Comments Box
×

Posted ০১:২৯ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com