|

Advertisement
×

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪০১ বার পঠিত

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না এডিবি

বাংলাদেশের উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) নতুন করে আর কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না বলে জানিয়েছে। এডিবির অনুমোদন করা নতুন জ্বালানি নীতিতে বলা হয়েছে, মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কার্বন নিঃসরণের পরিমাণ কমানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংস্থাটির নতুন জ্বালানি নীতিতে সারা বিশ্বে সবার জন্য কম খরচে জ্বালানি নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করা হয়।

বুধবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এ কারণেই এডিবি মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা মুখ্য। কিন্তু বিদ্যুৎ উৎপাদন নীতি জলবায়ু ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। এডিবির নতুন জ্বালানি নীতি আমাদের উন্নয়নশীল সদস্য দেশগুলোকে (ডিএমসি) নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যে ও পরিবেশবান্ধব জ্বালানি দিতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি—এডিবি নতুন কোনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আর অর্থায়ন করবে না।’

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com