শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৫৫৪ বার পঠিত
খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে সম্প্রতি খাগড়াছড়ি কবি পরিবার সম্পাদিত সৃজনশীলতার প্রথম স্মারক যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি’র প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কবি পরিবারের সম্মানিত উপদেষ্টা খাগড়াছড়ি সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি সুভায়ন খীসা এবং সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কবি শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘টিম খাগড়াছড়ি’ গ্রুপের প্রধান এডমিন হাসানুল করিম ও মডারেটর ফারজানা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কবি পরিবারের পরিচালনা পরিষদের সভাপতি কবি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি ক্যজসাই মারমাসহ একঝাঁক তরুণ কবি।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কাটার মাধ্যমে যৌথ কাব্যগ্রন্থ ‘অরণ্যকলি’র মোড়ক উন্মোচন করেন শিক্ষা অফিসার সুভায়ন খীসা। পরে পর্যায়ক্রমে কবিদের মাঝে কাব্যগ্রন্থ বিতরণ, কবিতা আবৃত্তি, কাব্য আলোচনা এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে কবিরা যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি থেকে তাদের নিজের লেখা চমৎকার সব কবিতা পর্যায়ক্রমে আবৃত্তি করে শোনান।
আলোচনার মাঝে হাসানুল করিম বলেন, প্রিয় খাগড়াছড়ির কবি লেখকদের সম্পাদিত বই নিয়ে এই ধরনের সৃজনশীল আয়োজন খাগড়াছড়িতে এটাই প্রথম। অন্য বক্তারা খাগড়াছড়ি কবি পরিবারের এরকম সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করে কাব্যচর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ০৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com