নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৫০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ৩৩.২ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ওষুধ-রসায়ন খাতে ১০.৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৬.৮ শতাংশ, ব্যাংক খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাংশ, আর্থিক খাতে ৩.৬,আইটি খাতে ৩.৫ শতাংশ, বস্ত্র খাতে ৩.৩ শতাংশ, খাদ্য খাতে ১.৯ শতাংশ, জীবন বিমা খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, সিরামিক খাতে ৮ শতাংশ, সিমেন্ট খাতে ৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ৬ শতাংশ, ট্যানারি ও পাট খাতে ৫ শতাংশ, কাগজ ও ভ্রমণ খাতে ৪ শতাংশ করে লেনদেন হয়েছে।
Posted ০৫:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com