মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জানা গেল মেট্রোরেল কখন থেকে পুরোপুরি চালু হবে

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৬৫ বার পঠিত

জানা গেল মেট্রোরেল কখন থেকে পুরোপুরি চালু হবে

ফার্মগেটে সংস্কার শেষে আবার সচল হয়েছে ঢাকার মেট্রোরেল—আজ সকাল ১১টা থেকে পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু।

সকাল থেকে মেট্রোরেলের কার্যক্রম বন্ধ ছিল। মূলত ফার্মগেটের মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার পর সেখানে সংস্কার কাজের জন্যই কার্যক্রম বন্ধ ছিল।

তবে অপেক্ষা শেষ। আজ দুপুর ১১টা থেকে আবারও শুরু হয়েছে মেট্রোরেলের কার্যক্রম। বিষয়টি একটি ফেসবুক পোস্টে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। সেখানে বলা হয়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য সকাল ১১:০০ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

রবিবার ( ২৬ অক্টোবর ) ফার্মগেটে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে গিয়ে একজন নিহত হন। এরপর সেটা আজ সকালে নতুন করে লাগানো হয়। তারপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর সাত ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ অংশের কার্যক্রম শুরু হয়।

তবে আজ সকালে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল কার্যক্রম। যা ১১টায় চালু হয়েছে আবার।

Facebook Comments Box
×

Posted ০১:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com