|

Advertisement
×
সোনালী পেপারের শেয়ারে কারসাজি

জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যানসহ ৯ জনকে জরিমানা

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যানসহ ৯ জনকে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান-পরিচালকসহ ৯ জনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার ১৭ সেপ্টেম্বর বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপারের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের নয়জনকে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার তালিকায় আছেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টি.আই.এম. নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত ব্যক্তি হাসান শহীদ সারওয়ার, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক নিলোফার ইমাম, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখত।

এ ছাড়া কোম্পানি জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত নেয় কমিশন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com