|

Advertisement
×

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   প্রিন্ট   ৩২২ বার পঠিত

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারন করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ৮৫৩তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

Facebook Comments Box

Posted ০৭:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com