|

Advertisement
×

ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিওতে জমা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৪৬ বার পঠিত

ডমিনেজ স্টিলের আইপিও’র শেয়ার বিওতে জমা

বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ১৬ নভেম্বর কোম্পানিটি আইপিও লটারির অনুষ্ঠান সম্পন্ন করেছে।
কোম্পানিটির গত ১৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে চলে ২৫ অক্টোবর পর্যন্ত। এই সময়ে কোম্পানিটির ৩০ কোটি টাকা শেয়ার পেতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়ে।
অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। আইপিওর অর্থদিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা। কোম্পানিটিকে পুঁজিবাজারে অনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com