|

Advertisement
×

ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরের অনুমোদন

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরের অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২৭ আগস্ট পত্রের মাধ্যমে বিএসইসি ‘ডমিনেজ স্টিলের বিল্ডিং সিস্টেমস লিমিটেডএর উদ্যোক্তা/পরিচালকদের মালিকানাধীন ৩ কোটি ৭ লাখ ৮০ হাজারটি সাধারণ শেয়ার ‘আকিজ রিসোর্সেস লিমিটেড’, ‘শেখ জসিম উদ্দিন’ এবং ‘ফারিয়া হোসেন’-এর কাছে হস্তান্তরের অনুমোদন প্রদান করেছে। সিডিবিএল এর উপ-আইন ১১.৬ অনুযায়ী ট্রেডিং সিস্টেমের বাইরে একটি ম্যাচড ট্রানজ্যাকশন হিসেবে এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং লেনদেনটি সম্পন্ন হওয়ার পর কোম্পানি হস্তান্তরের বিষয়টি অবহিত করবে।

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com