|

Advertisement
×

ডাইনামিক সান এনার্জির ৫০ শতাংশ শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩০২ বার পঠিত

ডাইনামিক সান এনার্জির ৫০ শতাংশ শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।

ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, ডাইনামিক সান এনার্জি কোম্পানিটি ১০০ মেগাওয়াট গ্রিড টাইড সোলার পিভি পাওয়ার প্লান্ট।

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে শাহপুরজি পালনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল নামক কোম্পানি ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি শেয়ারের মালিক। আর সুনীল কুলকারনি সান এনার্জির ৮টি শেয়ারের মালিক।

আলোচ্য শেয়ার অধিগ্রহণের ফলে কোম্পানিটির ৫০ শতাংশে শেয়ারের মালিক হবে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com