|

Advertisement
×

ডাচ-বাংলা ব্যাংক ছাড়বে ৫০০ কোটি টাকার বন্ড

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

ডাচ-বাংলা ব্যাংক ছাড়বে ৫০০ কোটি টাকার বন্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়তে চায়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর টায়ার-২ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া বন্ডের বৈশিষ্ট্য হবে- আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাব-অর্ডিনেটেড। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com