সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর পতনের শীর্ষে বিচ হ্যাচারি

রবিবার, ২০ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ১৫৫ বার পঠিত

ডিএসইর দর পতনের শীর্ষে বিচ হ্যাচারি

নিজস্ব প্রতিবেদক: আজ ২০ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিচ হ্যাচারির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৮.৭৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের দর আগের দিনের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৮.০০ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মাগুরা প্লেক্সের ৬.৮০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.৭৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.১৬ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৫.৭২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের ৫.৬৬ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৪২ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com