|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ২ কোম্পানি

রবিবার, ১২ মে ২০২৪   প্রিন্ট   ২০২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ২ কোম্পানি

আজ ১২ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কাম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর দিন কোম্পানিটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪০ পয়সায়। অপরদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সায়। এর মাধ্যমে প্রতিষ্ঠান ২টি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিট সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ দর বেড়েছে নাভানা ফার্মার। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবির ৯.৯৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, ইজেনারেশনের ৯.৯০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৯০ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ৯.৮৭ শতাংশ এবং সিলভা ফার্মার ৯.৮১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com