অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ মে ২০২৪ প্রিন্ট ১৯৭ বার পঠিত
আজ ২৭ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনডেক্স এগ্রোর। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আএফআইসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৯.৫৩ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৮.৭৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৮.৭৭ শতাংশ, সিলভা ফার্মার ৮.১৭ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৮.০৮ শতাংশ, বে-লিজিংয়ের ৮.০৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.৮১ শতাংশ এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৭.৭২ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:২২ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com