বিবিএ নিউজ.নেট
সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫০৮ বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ডিসেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী বছরের ডিসেম্বরে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা। নভেম্বরে যার পরিমাণ ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকা বা ৮৭ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২১ কোটি ৫৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১২ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে ডিসেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা।
অন্যদিকে আগের মাসে অর্থাৎ নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৮৭ লাখ টাকা। এ হিসাবে নভেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয় ১৮ কোটি ২৮ লাখ টাকা।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন