নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৪০০ বার পঠিত
আজ ২৫ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির ২৮ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার।
১৮ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, সোনালী পেপার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
Posted ০৫:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন