অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৩৪৭ বার পঠিত
আজ ২০ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৫৫ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বেস্ট হোল্ডিংসের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ২০ লাখ ৪৭ হাজার টাকার।
২৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ কোটি ৫ লাখ ৪৫ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকসের ২০ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার টাকা, ফরচুন সুজের ২০ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১৯ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্সের ১৯ কোটি ২৪লাখ ৪৪ হাজার টাকা, এবি ব্যাংকের ১৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডসের ১৬ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন