|

Advertisement
×

ডিএসইর লেনদেনে শীর্ষে ওরিয়ন ফার্মা

রবিবার, ২৬ মে ২০২৪   প্রিন্ট   ২২৯ বার পঠিত

ডিএসইর লেনদেনে শীর্ষে ওরিয়ন ফার্মা

আজ ২৬ মে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৯২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৪ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

১২ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইস্ক্রিম।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজুমারের ৯ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৯ কোটি ১ লাখ ১৭ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৬ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৮৯ লাখ ৩২ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৪ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com