|

Advertisement
×

ডিএসইর শোকজের কবলে কে এন্ড কিউ

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩০১ বার পঠিত

ডিএসইর শোকজের কবলে কে এন্ড কিউ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে এন্ড কিউয়ের শেয়ারদর অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে শোকজ নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১০ আগস্ট ২০২২ কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪৩ টাকা ৬০ পয়সা। সর্বশেষ ২২ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩০৪ টাকায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com