নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ প্রিন্ট ২১৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেসকোর (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি) ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২২ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারেিদর ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছিলো।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৯১ পয়সা।
আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯৬ পয়সা।
আগের বছর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ৬৫ টাকা ২৪ পয়সা।
Posted ০২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন