রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডেসকো-পিজিসিবির সঙ্গে বিএসইসির বৈঠক আগামীকাল

বিবিএ নিউজ.নেট

রবিবার, ১০ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩৩৮ বার পঠিত

ডেসকো-পিজিসিবির সঙ্গে বিএসইসির বৈঠক আগামীকাল

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রতিনিধিদের সঙ্গে সোমবার (১১ এপ্রিল) বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক হবে।

কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে সরকারের অনুকূলে নন-কমোলেটিভ প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করতে চায়। পাওয়ার গ্রিড পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদনের পর কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া, ডেসকোর সরকারি ইক্যুইটির বিপরীতে শেয়ার ইস্যু করার বিষয়েও বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
×

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com