|

Advertisement
×

তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ২২৮৬ বার পঠিত

তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-আনোয়ার গ্যালভানাইজিং, ইনডেক্স অ্যাগ্রো এবং অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের পর্ষদ সভা আগামী ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। এ সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্টিত হবে।

ইনডেক্স অ্যাগ্রোর পর্ষদ সভা আগামী ৭ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ৬ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৯ পয়সা।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com