|

Advertisement
×

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন মিঠু মৃধা

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২৭১ বার পঠিত

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন মিঠু মৃধা

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা।

গত ২৮ এপ্রিল আমতলী উপজেলার সদর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে ২৩ হাজার তিনশত চৌষট্রি ভোটের মধ্যে বৈধ ভোট পড়েছে ১৭ হাজার আটশত সাতানব্বই টি।  বাতিলকৃত ভোট ছিল তিনশত আটান্ন। মোট ভোটকেন্দ্র ছিল নয়টি।

ভোটে জাহিদুল ইসলাম মিঠু মৃধা পেয়েছেন সাত হাজার একশত তেত্রিশ ভোট। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন পাঁচ হাজার আটশত উনসত্তর ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা পেয়েছেন চার হাজার চারশত বাষট্টি ভোট।

রিটানিং কর্মকর্তা ও আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে আমতলী সদর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটারদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মামলা জটিলতায় বিগত নির্বাচন থেকে প্রতি বছর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অন্য ইউনিয়ন পরিষদ এর সাথে একত্রে না হয়ে আলাদা তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com