|

Advertisement
×

দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ২৩০ বার পঠিত

দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.০৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫০ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৮ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস, আমান কটন ফাইবার্স, অ্যাপেক্স ফুডস, ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, ন্যাশনাল পলিমার ও মালেক স্পিনিং মিলস লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com