নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৬৬ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮০৬ বারে ২৭ লাখ ৪১ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির ৮৯৪ বারে ১৩ লাখ ৫৪ হাজার ৩৯৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা কুইন সাউথের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪৪ বারে ৩৬ লাখ ১২ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াটা কেমিক্যালের ৪.৯৬ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ, ইনটেকের ৩.১৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ২.৭৮ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের ২.৭০ শতাংশ, ইউসিবির ২.০৪ শতাংশ ও সায়হাম টেক্সটাইলের ২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com