নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তুংহাই নিটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৩৮২ বারে ৩১ লাখ ৮৮ হাজার ৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৩০৪ বারে ৫২ লাখ ৫৫ হাজার ৯৪৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৫ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। ফান্ডটি ২৫৫ বারে ৯ লাখ ১৪ হাজার ১০৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ৯.১৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি ৭.৪৮ শতাংশ, মালেক স্পিনিং মিলস ৬.৩৫ শতাংশ, তিতাস গ্যাস ৬.৩৩ শতাংশ, মতিন স্পিনিং মিলস ৫.৯৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্ ৫.৮৪ শতাংশ ও শেফার্ড ৫.৬৫ শতাংশ দর বেড়েছে।
Posted ০৮:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন