|

Advertisement
×

সূচকের পতনে কমেছে লেনদেন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৫ বার পঠিত

সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির, দর কমেছে ১৮২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। ডিএসইতে ৭০৭ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১০ কোটি ৮১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৭ পয়েন্টে। সিএসইতে ১৬৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫২ টির দর বেড়েছে, কমেছে ৫৯ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com