নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭৬৫ বারে ১২ লাখ ৫ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৯১ বারে ১৩ লাখ ৩১ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৩ কোটি টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এম.এল. ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯০ বারে ৫৮ লাখ ৯৮ হাজার ২৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– তসরিফা ইন্ডাস্ট্রিজের ৬.৬৩ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৬.১১ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ৫.৪৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৫.৩৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৪.৯০ শতাংশ, মীর আখতার হোসেনের ৪.৫৬ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪.৪২ শতাংশ দর বেড়েছে।
Posted ০৬:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন