Ad
x

দেশে করোনায় শনাক্ত আরো ৩ হাজার ২০১

সোমবার, ০৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৯২ বার পঠিত

দেশে করোনায় শনাক্ত আরো ৩ হাজার ২০১

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২০১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। ফলে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯৬ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৫ লাখ ৬৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার প্রায়। তবে সাড়ে ৬৫ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com