Ad
x

নতুন ঠিকানায় ইসলামী ব্যাংক কুমিল্লা চকবাজার শাখা

সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ১৩৯৮ বার পঠিত

নতুন ঠিকানায় ইসলামী ব্যাংক কুমিল্লা চকবাজার শাখা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা চকবাজার শাখা স্থান পরিবর্তন করে শনিবার কুমিল্লার চকবাজারে খন্দকার প্লাজায় উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা চকবাজার শাখাপ্রধান মো. শাখাওয়াত হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারূক আহমেদ, আতিক উল্লাহ খোকন, রেজাউর রহমান মামুন, শাহেদা পারভীন ও মো. সানাউল হক এবং শিক্ষাবিদ মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকর সিদ্দিকী ও মুফতি মফিজুল ইসলাম।

Facebook Comments Box

Posted ০১:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com