অনলাইন ডেস্ক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২২৩ বার পঠিত
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) ২০২৫ সালকে স্বাগত জানিয়ে কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, এদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিআইসি’র প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১০২তম জন্মদিনও ছিল ১লা জানুয়ারি। অনুষ্ঠানে তার আদর্শ ও বীমা শিল্পে তার অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।
চেয়ারম্যান বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন। এসময় কোম্পানির পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ০৭:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com