Ad
x
আইন লঙ্ঘনে শাস্তির হুঁশিয়ারি আইডিআরএর

নন-লাইফ বীমায় কমিশনের নামে সব ধরনের আর্থিক সুবিধায় নিষেধাজ্ঞা

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ১০৩২ বার পঠিত

নন-লাইফ বীমায় কমিশনের নামে সব ধরনের আর্থিক সুবিধায় নিষেধাজ্ঞা

নন-লাইফ বীমা খাতে কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই নির্দেশনা লঙ্ঘন করলে বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
আইডিআরএর ওই নির্দেশনায় বলা হয়, নন-লাইফ বীমা ব্যবসা সংক্রান্ত সমস্যাসমূহ উত্তরণের লক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সকল নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোন ব্যক্তি এজেন্ট কার্যকর থাকবে না। এ অবস্থায় নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগ নেই নেই বলে স্পষ্ট করেছে আইডিআরএ। ।নির্দেশনায় আরও বলা হয়, এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলে তা বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইডিআরএ সংশ্লিষ্ট সকল বীমা কোম্পানিকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ জারি করা হয়। ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই স্থগিতাদেশের ফলে নন লাইফ বীমা ব্যবসায় কোনো ধরনের এজেন্ট কমিশন দেয়ার সুযোগ থাকছে না কোম্পানিগুলোর।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতীত সব উন্নয়ন কর্মকর্তাকে সংশ্লিষ্ট বীমা কোম্পানির নির্ধারিত পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

আইডিআরএ বলছে, বিআইএ’র সুপারিশের প্রেক্ষিতে নন লাইফ বীমা পলিসি গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বীমাকারীর আর্থিক ভিত মজবুতকরণসহ বীমা খাতের বৃহত্তর স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ১৮/১১/২৫ তারিখের বিআইএ-৩(৩৫)/২০২৫-৩৩৬ নং পত্রের মাধ্যমে প্রাপ্ত সুপারিশের প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে গত ৩০/১১/২৫ তারিখে নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ব্যক্তি এজেন্ট কমিশনের বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং নন-লাইফ বীমাকারীদের নিকট থেকে প্রাপ্ত ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করার প্রস্তাব অনুযায়ী সকল নন-লাইফ বীমাকারীর ব্যক্তি এজেন্ট লাইসেন্সসমূহ স্থগিত করা হয়েছে। যার ফলে ১লা জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোন ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না।

২.০ কোন বৈধ ব্যক্তি এজেন্ট লাইসেন্স কার্যকর না থাকায় কোন বীমাকারী কর্তৃক কোন ব্যক্তি বীমা এজেন্টকে কমিশন প্রদানের সুযোগ নেই। উল্লেখ্য যে, বীমা আইন, ২০১০ এর ধারা ৫৮(১) অনুযায়ী বীমা এজেন্ট ব্যতীত অন্য কাউকেও কমিশন বা অন্য কোন নামে পারিশ্রমিক/পারিতোষিক পরিশোধ করার কোন সুযোগ নেই ।

৩.০ উন্নয়ন কর্মকর্তাগণের বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি কর্মকর্তাগণের সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে প্রদান করা যাবে না। উল্লেখ্য যে, চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতীত সকল উন্নয়ন কর্মকর্তাগণের নিয়োগপত্রে সংশ্লিষ্ট বীমাকারীর পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি উল্লেখ করতে হবে এবং সে অনুযায়ী বেতন-ভাতাদি প্রদান করতে হবে।

৪.০ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি কর্তৃপক্ষের সার্কুলার নং: নন-লাইফ ৬৪/২০১৯ এর ৩ নং দফায় বর্ণিত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাব হতে কর্মকর্তা-কর্মচারীগণের স্ব স্ব ব্যাংক হিসাবে ট্রান্সফার বা একাউন্ট পেয়ী চেক এর মাধ্যমে প্রদান করতে হবে;

৫.০ উন্নয়ন কর্মকর্তাগণের বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রদান সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে (অক্টোবর ২০২৫-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ত্রৈমাসিক প্রতিবেদনসহ) নিয়মিতভাবে নিম্নোক্ত ছকে কর্তৃপক্ষের নিকট প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে প্রেরণ করতে হবে।

৬.০ এসব বিধি নিষেধ ব্যাংকাস্যুরেন্স পরিচালনাকারী ব্যাংক ও ইন্স্যুরটেক পরিচালনাকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

 

Facebook Comments Box

Posted ০৮:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com