|

Advertisement
×
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সেমিনারে অভিমত

নির্বাচিত সরকার আসার আগে অর্থনীতিতে গতি ফিরবে না

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২০৬ বার পঠিত

নির্বাচিত সরকার আসার আগে অর্থনীতিতে গতি ফিরবে না

নীতিগত অনিশ্চয়তার কারণে আপাতত নতুন বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা । দেশে নির্বাচিত সরকার গঠন ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না, গতি ফিরবে না অর্থনীতিতেও । এ কারণে দেশে বেসরকারি বিনিয়োগ স্থবিরই থাকতে পারে আগামী জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত।

সোমবার ‘ব্যবসা পরিবেশ: সংস্কার, সুযোগ ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এই সেমিনারের আয়োজন করে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। সভাপতিত্ব করেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

লুৎফে সিদ্দিকী বলেন, প্রশাসনিক ও শাসনব্যবস্থার পূর্ণ পুনর্গঠন প্রয়োজন। খণ্ড খণ্ড সংস্কারে টেকসই দক্ষতা বা প্রবৃদ্ধি আসবে না। বন্দর ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে প্রযুক্তি ও প্রয়োজনীয় নীতিমালা রয়েছে। কিন্তু কিছু মন্ত্রণালয় ও মধ্যস্বত্বভোগীদের অনীহায় তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।তিনি বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা বিশেষ করে লজিস্টিকস ও রপ্তানি খাতে এককভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্তৃপক্ষ নেই। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কারী থাকে, এতে নীতি সমন্বয় নিশ্চিত করা হয়। আমাদেরও এমন কাঠামোগত সংস্কার দরকার।

আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নেভানোর সরঞ্জাম পর্যন্ত নেই। নীতিতে স্থিতিশীলতা নেই। জ্বালানি সংকট চলছে। বিদেশি বিনিয়োগ আসবে কীভাবে? বিদেশি বিনিয়োগের পেছনে ছোটা বাদ দিয়ে সরকারকে স্থানীয় বিনিয়োগকারীদের সুবিধা দেওয়াতেই মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, টার্নওভার ট্যাক্স নীতিটি ব্যবসাবান্ধব নয়। প্রথমে এটিকে সমন্বয়যোগ্য বলা হলেও পরে তা আয়কর হিসেবে বিবেচনা করা হয়েছে লাভ-ক্ষতির তোয়াক্কা না করেই। এমনকি এনবিআর চেয়ারম্যানও বলেছেন, এটি ব্যবসার অনুকূল নয়; কিন্তু তিনি নিজেই এর পরিবর্তন করতে পারেননি।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com