নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বুধবার (২০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৫৮ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১০৭ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল। সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯২ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ১২৬ টাকা ১৮ পয়সা।
Posted ০৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com