অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ মে ২০২৪ প্রিন্ট ২২৭ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২২ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৫২ টাকা ৬৫ পয়সায়।
আগামী ৩০ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন