নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ মে ২০২৫ প্রিন্ট ৩১১ বার পঠিত
শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের মূলধন হারাচ্ছেন। এ অবস্থায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সোমবার (১২ মে) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্বেগ প্রকাশ করেন মার্চেন্ট ব্যাংকাররা। মতবিনিময় সভা শেষ বিএমবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএমবিএ’র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন। এতে বিএমবিএ’র সহ-সভাপতি, মহাসচিব, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন ও অন্যান্য নেতৃবৃন্দ শেয়ারবাজার স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এতে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি, আনরিয়েলাইজড লস এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, চলমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইক্যুইটি একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যা মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
সভায় উপস্থিত সদস্যরা গত ২৪ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে উল্লেখিত নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের সময়সীমা ও কর্ম পরিকল্পনার উপর আলোচনা করেন। মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইক্যুইটি আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সমন্বয় করতে সময় বাড়াতে বিএসইসির কাছে আবেদন করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
Posted ০২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com