নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ৩০০ বার পঠিত
উপ-পরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চার কর্মকর্তা। কর্মকর্তারা হলেন- মোহা: রাশীদুল আলম, সৈয়দ মুহম্মদ গোলাম মাওলা, সুলতানা পারভীন ও মাহমুদা শিরীন। বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) রানা দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বুধবার (৩১ আগস্ট) তাদেরকে পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের পর থেকে উক্ত কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপন কার্যকর হবে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর কর্মচারী চাকরি বিধিমালা-২০২১ এর বিধি ৬ (১)(খ) অনুযায়ি যোগদানের তারিখ হতে ১ (এক) বছর চাকরিকাল শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন