অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৮২ বার পঠিত
দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্টগ্রাম অঞ্চলের বীমা দাবীর ৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। আনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোস্তফা হেলাল করিব, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও অরুন চন্দ্র নাথ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।
প্রধান অতিথি কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- “সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং বীমা দাবী দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করা সহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে”।
অনুষ্ঠানের সভাপতি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তিনি তাঁর বক্তব্যে বলেন- “বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবী নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আজকের এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন”।
Posted ০১:২৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com