Ad
x

পর্দা উঠলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

বুধবার, ০১ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬১৫ বার পঠিত

পর্দা উঠলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

বাংলাদেশসহ ২১টি দেশের অংশগ্রহণে রাজধানীর শেরে বাংলা নগরে শুরু হলো মাসব্যাপী ২৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি বাণিজ্যমেলার প্রধান গেটে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাণিজ্যমেলায় প্রবেশ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে। এবারের মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন রাখা হয়েছে ৬৪টি। এছাড়া সাধারণ প্যাভিলিয়ন ১৩টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫৯টি, প্রিমিয়াম মিনি প্যাভিলিয়ন ৪২টি।
মেলা প্রাঙ্গণে রেস্তোরাঁ থাকবে দু’টি, স্ন্যাকস বুথ সাতটি, প্রিমিয়ার স্টল ৮৪টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ছয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন আটটি, সাধারণ স্টল ১০৭টি, ফুড স্টল ৩৫টি রাখা হয়েছে। পাশাপাশি থাকছে ২৭টি বিদেশি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়াম স্টল রাখা হয়েছে ১৭টি।

মেলা প্রতিদিন দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে বলেও তিনি জানান।

মেলায় প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা গত বছর ছিলো ৩০ টাকা। তবে, অপ্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য আগের মতো ২০ টাকায় রাখা হয়েছে।

১৯৯৫ সালে শুরু হওয়া ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (ডিআইটিএফ) ইতোমধ্যে ২৪টি আসর সফলভাবে সম্পন্ন করেছে। ২০২০ এ ২৫ তম বছরে পদার্পণ করছে ডিআইটিএফ।

Facebook Comments Box

Posted ০৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com