নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬ প্রিন্ট ৩৭৫ বার পঠিত
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম ধানমন্ডীর আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন)।
তার মৃত্যুতে দেশ জেনারেল ইন্স্যুরেন্স পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মরহুম আবুল কাসেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৬ সালে অর্থনীতিতে (সম্মান সহ) এম.কম ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্সে এসোশিয়েশন হতে ABIA ডিগ্রী নেন। কর্মজীবনের শুরু করেন ২২ ডিসেম্বর, ১৯৮৬সালে, জনতা ইন্সে্যুরেন্স কোম্পানী লিমিটেডে। পরবর্তীতে তিনি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ১৯৮৭ সালে যোগদান করেন। এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৩০ জুন ২০০০ সাল পর্যন্ত দক্ষতার সাথে কার্যসম্মাদন করেন। পরবর্তীতে জুলাই২০০০ সালে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ যোগদান করেন এবং ২০১১ সাল পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সে কাজ করেন।
এরপর তিনি বিএসএম গ্রুপে জেনারেল ম্যানেজার, অপারেশন পদে যোগদান করেন এবং মে ২০১১ সালে হতে ১৫ জুলাই ২০১৯ পর্যন্ত কার্য় সম্পাদন করেন।
পরবর্তীতে তিনি ২০১৯ সালের ১৬ জুলাই দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এখানে কর্মরত ছিলেন। তিনি গেস্ট লেকচারারে এবং ট্রেইনার হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন। বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমী, বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর প্রশিক্ষক হিসেবে বিভিন্ন প্রশিক্ষনে দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়ে অনেক বীমা কর্মী তৈরী করে গেছেন।
Posted ১২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com