|

Advertisement
×

পাঁচদিনের বিসিক মেলা শুরু

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

পাঁচদিনের বিসিক মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচদিনব্যাপী মেলা শুরু হচ্ছে আজ রোববার। এ মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিক উদ্যোক্তাদের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিক ভবনে এ মেলায় প্রায় ৬১ জন ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

মেলার সব স্টলে হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পাবে। পাশাপাশি বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা থাকবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com