বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারের ৪ কোম্পানি পরিদর্শনে বিএসইসির অনুমতি

সোমবার, ২৬ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫২৯ বার পঠিত

পুঁজিবাজারের ৪ কোম্পানি পরিদর্শনে বিএসইসির অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির ৪ কোম্পানির প্রধান কার্যালয় ও প্রকল্প পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ রোববার ডিএসইকে পরিদর্শনের অনুমতি দিয়ে একটি চিঠি পাঠিয়েছে। বিএসইসি ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত কোম্পানি ৪টি হচ্ছে- আইসিবি ইসলামী ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড এবং বীচ হ্যাচারী লিমিটেড।

গত ৫ বছরের বেশি সময় ধরে কোম্পানি চারটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। এদের বাইরে আরও ১০টি কোম্পানির একই অবস্থা। এ অবস্থায় ডিএসইর তালিকাভুক্তি বিধিমালায় প্রদত্ত ক্ষমতাবলে আলোচিত ৪ কোম্পানিসহ ১৪টি কোম্পানির পারফরম্যান্স মূল্যায়নের প্রক্রিয়া শুরু করে স্টক এক্সচেঞ্জটি। চলতি বছরের ফেব্রæয়ারি মাসে এই ১৪ কোম্পানিসহ ২০টি কোম্পানির প্রধান কার্যালয়, কারখানা বা প্রকল্প পরিদর্শনের সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্ত কার্যকর করতে পরিদর্শনের অনুমতি চেয়ে বিএসইসির কাছে চিঠি পাঠানো হয়। প্রায় ৬ মাস পরে বিএসইসি ওই তালিকা থেকে ৪টি কোম্পানি পরিদর্শনে ডিএসইকে অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, শিগগিরই তারা আলোচিত কোম্পানি চারটি পরিদর্শনের প্রক্রিয়া শুরু করবে।

সূত্র জানিয়েছে, কোম্পানিগুলো পরিদর্শনের পর যদি প্রতীয়মান হয় যে, এগুলো আর কখনোই ব্যবসায়িকভাবে সফল হতে পারবে না তাহলে সেগুলোকে তালিকাচ্যুত করার জন্য পর্ষদের কাছে প্রস্তাব পাঠাবে ডিএসইর ম্যানেজমেন্ট। পর্ষদ সম্মতি দিলে তা কার্যকরে বিএসইসির কাছে অনুমতি চাওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com