সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজার ভালো হবে, সবাই ধৈর্য ধরুন: বিএসইসি চেয়ারম্যান

বিবিএ নিউজ.নেট

শনিবার, ২৮ মে ২০২২   প্রিন্ট   ৩১৩ বার পঠিত

পুঁজিবাজার ভালো হবে, সবাই ধৈর্য ধরুন: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজার আগামী সপ্তাহ থেকে ভালো হবে। সবাই ধৈর্য ধরুন। গুজবে কান দিয়ে প্রতারিত হবেন না। সমস্যা অনেকাংশে কেটে যাবে। পুঁজিবাজার বড় করতে কমিশন দিন রাত কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেট কোম্পানিজ ( বিএপিএলসি) ও ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘পুঁজিবাজারকে অংশীদারিত্বের মাধ্যমে শক্তিশালীকরণ’ ত্রিপাক্ষিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড শেখ শামসুদ্দিন আহমেদ ও বিএপিএলসির প্রেসিডেন্ট এম আনিস উদ দৌলা। সভাপতিত্ব করেন সিএমএসএফ’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সিএমএসএফ ব্যবহারের বিষয়ে যেভাবে প্রোডাক্ট ডিজাইন করা হয়েছে এবং যে সাবধানতার সাথে ব্যবহার করা হবে এতে ফান্ডটি কখনো কমবে না, বরং আরো বাড়বে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, অবণ্টিত লভ্যাংশ হচ্ছে কোম্পানিগুলোর কাছে একটি আমানত। সেই আমানত আপনাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু ঠিকমতো রক্ষা করতে পারেননি। যখন কোম্পানিগুলোর কাছে চাওয়া হচ্ছে তখন তারা একের পর এক সময় নিয়ে যাচ্ছে। কেউ কেউ এখন পর্যন্ত কোনো ধরনের অংশ জমা দেয়নি। তাই খুব শিগগিরই নিরীক্ষা শুরু করা হবে, অবণ্টিত লভ্যাংশ কোথায় গেছে। তখন আর কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ধরলাম নগদ না হয় খরচ হয়ে গেছে। কিন্তু বোনাস শেয়ারগুলো কোথায়, সেগুলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিরীক্ষার মাধ্যমে সেই সকল অবণ্টিত লভ্যাংশ বের করা হবে।

বিনিয়োগকারীদের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, আমাদের দেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে কেউ আতঙ্কিত হবেন না। আমাদের প্রতি মাসে যে রেমিট্যান্স আসে তা দিয়েই ঋণ শোধ করা যাবে, এতে দেশের বা দেশের মানুষের কোনো ক্ষতি হবে না।

Facebook Comments Box
×

Posted ০৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com