|

Advertisement
×

পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

রবিবার, ১২ মে ২০২৪   প্রিন্ট   ১৮১ বার পঠিত

পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আগামী ১২ মে এই ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

জানা যায়, ৩১, ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৯ পয়সা।

এছাড়া, সমাপ্ত অর্থবছরে একভাবে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৫ টাকা ১৮ পয়সা।

৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।

আগামী ৫ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com