|

Advertisement
×

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২৯০ বার পঠিত

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বন্ডটির মুনাফাপ্রাপ্তির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। এর পরে ২৩ সেপ্টেম্বর বন্ডের ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে কুপন বা মুনাফা দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের ১১ মার্চ পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য (২০২৫ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর) মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়। আলোচ্য সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com